রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক অভিযানে ২ জন গ্রেফতার

মাসুম হাওলাদার: / ৯
আপডেট সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাকা ও খুলনায় এসআরবি-৬ এর পৃথক দুটি অভিযানে পৃথক দুটি ধর্ষণ মামলার এজাহার নামীয় দুইজন আসামি গ্রেফতার

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার(২২ নভেম্বর) , দুপুরে এসআরবি-৬ ও এসআরবি-৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির পল্লবী থানাধীন কালসী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি ১। চঞ্চল মাহমুদ পাঠান (৩৭), পিতা- মৃত আব্দুল লতিফ পাঠান, সাং: নাগেরহাট পাঠান বাড়ি, থানা: লোহজং, জেলা: মুন্সিগঞ্জকে গ্রেফতার করে।

একই দিনে সন্ধ্যা এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন তিলকগ্রামস্থ জনৈক আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা থানার অপর এক ধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং আসামি মোঃ মাশরাফি মোল্লা (২২), পিতা: মৃত জিয়াউর রহমান, সাং: কুশলি, থানা: টুঙ্গিপাড়া, জেলা: গোপালগঞ্জকে গ্রেফতার করে। এসআরবি-৬ , গ্রেফতার কৃতদের

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ডিএমপি, ঢাকার পল্লবী থানায় ও খুলনার লবণচরা হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর