শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

২৩ অঞ্চলে বাড়ছে তাপপ্রবাহের অস্থিরতা

উত্তাল ডেস্ক: / ৭ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা নেই বরং আরও বাড়তে পারে গরম।

দেশজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় জনজীবনে অস্বস্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

একই সঙ্গে রাজশাহী বিভাগের অন্যান্য এলাকা ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ অন্তত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।”
তবে কিছুটা স্বস্তির খবর রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় তাপমাত্রা সামান্য কমতে পারে।#bl


এই বিভাগের আরও খবর