শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড

উত্তাল ডেস্ক: / ৩৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬

টেকনাফের বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

টেকনাফের বাহারছড়ার শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় শ্যামলাপুর হতে চট্টগ্রামগামী সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়। সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা তিনি জানান
জব্দকৃত চিংড়ি রেণু টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে টেকনাফের মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর