বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গুণীজন শিক্ষক প্রয়াত মো. লতিফর রহমানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বাগেরহাট শহরের ভিআইপি রোডসংলগ্ন সাহাপাড়া গ্রামের কবরস্থানে এ জিয়ারত অনুষ্ঠিত হয়।”প্রয়াত মো. লতিফর রহমান বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি বেশরগাতীসহ আশপাশের এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাত জেগে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি ছিলেন পরিচিত মুখ। শিক্ষার প্রতি নিবেদন ও অবদানের কারণে তিনি এলাকায় ‘লতিফ মাস্টার’ নামে পরিচিতি পান। ২০১৮ সালের ১৩ জুলাই তিনি মারা যান।”শুক্রবার কবর জিয়ারতে উপস্থিত ছিলেন পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা সদ্দার নাসির উদ্দিন লনি,বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহারিয়ার রাব্বি, খানজাহান আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম, সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ জীম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, সদর উপজেলার
ডেমা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সদর উপজেরার বেশরগাতি গ্রামটি এখন আর কেবল একটি সাধারণ গ্রাম নয়, বরং এটি হয়ে উঠেছে মানবিকতা এবং স্বাবলম্বী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।