শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

রামিসা কে ধর্ষন ও হত্যাকান্ডের বিচারদাবীতে বাগেরহাটে ছাত্র-ইউনিয়নের পথসভা

মাহমুদ হাসান নিজস্ব প্রতিবেদক: / ৫৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



শিশু মেয়ে রামিসা কে ধর্ষন ও হত্যাকান্ডের দ্রæত বিচার দাবী এবং চলমান সব অন্যায়, নিপীড়ন বুলিং ও ইভটিজিং এর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাগেরহাট জেলা সংসদের আয়োজনে মানবন্ধন ও পথসভা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাট পৌরসভার বিভিন্ন জনবহুল পয়েন্টে পথ সভা ও দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন করা হয়। বৃহষ্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন থেকে শিশু রামিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের বাহেরহাট জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম সজীব, ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য নাফিজ রিসাদ, বাগেরহাট ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক মুসলিমা ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, দেশে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই, বিচারহীনতা সংষ্কৃতি থেকে আমরা বের হতে পারছিনা। যার কারনে একের পর এক অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে। ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশু রামিসার বাবা বিচার না পাওয়ার আশংকা থেকে তার মেয়ে হত্যার বিচার চাইছে না। বিচারহীনতার সংষ্কৃতি থেকে বেরিয়ে বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে দেশে আইনের শাসন আছে। আগামীতে দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।#az


এই বিভাগের আরও খবর