শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মঞ্চ খুলনা মহানগর শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় মহানগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।”
সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক মীর মোঃ আলী এহসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম ভুট্টোর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম-আহ্বায়ক সরদার নজরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সবুজ উল ইসলাম, মোঃ আব্দুল হাকিম, সৈয়দা মৌসুমী মবিন, সদস্য মোঃ সজীব হোসেন, সদর থানার শাখার আহ্বায়ক মিলন শেখ, খালিশপুর থানার আহ্বায়ক মাকদুমুল ইসলাম বেলাল, আড়ংঘাটা থানার আহ্বায়ক রাজিুর রহমান (প্রিন্স), রূপসা থানার সদস্য সচিব ইসলাম ফকির প্রমুখ।”সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।#sm