সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৭৯ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।


বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৬ জুন) রাতে শহরের   নিউ মার্কেট পুরাতন লঞ্চঘাট এ সার্বিক পরিচালনায় ও আয়োজনে,সাবেক ছাত্রনেতা সাইদ নিয়াজ হোসেন শৈবাল এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মাহফিলে
 বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে আলোচনায় বলেন  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রামে অবদান, রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা  বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম ,তিনি  বক্তব্যে  বলেন, দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জিয়াউর রহমান যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রযাত্রা , নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

,মো.সাইদ নিয়াজ হোসেন শৈবাল সাবেক ছাত্রনেতা ও বাগেরহাট পৌরসভা নির্বাচনে২০২১ সালে  মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তিনি সাইদ নিয়াজ হোসেন শৈবাল বলেন  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। একজন সাহসী সেনা কর্মকর্তা তিনি মুক্তিযুদ্ধের ভয়াল সময়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল,বাগেরহাট জেলা বিএনপির সাবেক  সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক  শরীফ মোস্তফা জামান (লিটু) ,ইস্কিন্দার হোসেন সাবেক আহ্বায়ক বাগেরহাট পৌর বিএনপি।জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত লেন ।অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।##


এই বিভাগের আরও খবর