মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ১২৯
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬

ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রবিবার (০৭ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আজম খান বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে।
তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেয়া হচ্ছে যাতে তারা কোনভাবেই বঞ্চিত না হন। গত ১৮ বছরে ফ্যাসিবাদী সরকার দেশকে লণ্ডভণ্ড করে পালিয়ে গেছে।”
এ সময় আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারার অংশ নেন।
এসময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধারা আগের মতোই কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।#bl


এই বিভাগের আরও খবর