মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রান গেল ১ জনের, আহত আরো ৪

বাগেরহাট প্রতিনিধি। / ১৫২
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২৬



বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছেন আমেনা বেগম (৫৮) নামের এক নারী। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। আর এ ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার রহিমা ফিলিং স্টেশন এর সামনে রাস্তায়।

নিহত আমেনা বেগম উপজেলার মোল্লার কুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আমেনা বেগম নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো ৪ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘœ ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।#az


এই বিভাগের আরও খবর