শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে চোরাইকৃত স্ক্র্যাপ, ডিজেল,লুব অয়েল, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুই জন আটক

স্টাফ রিপোর্টার: / ৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চোরাচালান রোধে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযান; চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত স্ক্র্যাপ, ডিজেল, লুব অয়েল, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুই জন আটক।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত (১০ জুন) বুধবার রাত ১১ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি গামবোটে তল্লাশি চালিয়ে ৩ টি দেশীয় অস্ত্র (ছুরি), বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ৪ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা মূল্যের ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪ টি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা ও চোরাইকাজে ব্যবহৃত বোট জব্দসহ দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১১ নং ঘাট সংলগ্ন এলাকায় আজ (১১ জুন) বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড পূর্ব জোন তিনি জানান,

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



এই বিভাগের আরও খবর