শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সুন্দরবনের“জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহকারী গ্রেফতার,৩টি পাইপ গান উদ্ধার

স্টাফ রিপোর্টার: / ২৪৮
আপডেট সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬



সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার মো. সবুর শেখ (৫১) কে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬। এ সময় সবুরের হেফাজত থেকে ৩টি দেশী ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মো. সবুর শেখকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশী তৈরি পাইপগান উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেন। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর