সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নদীবন্দরে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: / ১০ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের আগেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।” পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।#bl


এই বিভাগের আরও খবর