পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই হলো বিশ্ব পরিবেশ দিবস পালনের প্রধান উদ্দেশ্য। বাগেরহাটের রামপাল উপজেলা গাছ লাগিয়ে এবং এলাকাবাসীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সোমবার ( ২২ জুন ) সকালে রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী উপজেলা পরিষদ চত্তরে পেয়ারা গাছ লাগিয়ে পরিবেশ দিবসের কর্মসূচী উদ্বোধন করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা সিডিপি, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডিডি এবং ওয়াদা যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচী গ্রহন করেছেন।
বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ছিল “প্রকৃতির অনুপ্রেরণা: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ ও প্রকৃতি-ভিত্তিক সমাধানের ওপর আলোকপাত করাই ছিল এবারের বৈশ্বিক এই আয়োজনের মূল লক্ষ্য।
সিডিপি এর সমন্বয়কারী মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, এডিডি’র প্রতিনিধি নার্গিস খাতুন এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো: মোজাফফর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নাগরিক ফোরাম সদস্য ছবি রানী মন্ডল, সাংবাদিক কবির আকবর, সমাজসেবক মো: মোহতাদির, শওকাত আলী, নার্গিস বেগম প্রমুখ। অনুষ্ঠান থেকে ৫০ জন এলাকাবাসীর মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ চত্তরে দুটি ফলজ বৃক্ষ রোপন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহনকারীরা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই হলো বিশ্ব পরিবেশ দিবস পালনের প্রধান উদ্দেশ্য। পরিবেশ দিবসের মূল বার্তা হচ্ছে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং প্লাস্টিকসহ সকল প্রকার অপচনশীল বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশকে দূষণমুক্ত রাখা। এজন্য নাগরিকের সচেতনাতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
