সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি: / ১৪৮
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারী সাকিবুর হক তামিম (৩৬) খুলনা খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।”পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী সাকিবুল হক তামিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে ব্যাগে থাকা ১৬০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী বুধবার ভোর রাতের দিকে মাদক বিক্রির জন্য আট্টাকী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত খাকবে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদি হয়ে গ্রেফতার মাদক কারবারি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।#sm


এই বিভাগের আরও খবর