শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রকেট ফুটবল একাডেমির যাত্রা শুরু,মাদকবিরোধী শপথ ও প্রীতি ম্যাচে উৎসবের আমেজ

বাগেরহাট প্রতিনিধি : / ৫৪ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬



ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে রকেট ফুটবল একাডেমির শুভ উদ্বোধন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের নতুন অঙ্গসংগঠন ‘রকেট ফুটবল একাডেমি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মাদকবিরোধী সমাবেশ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ‘হ্যামিলিয়নের বাঁশিওয়ালা’ খ্যাত সিপিএ সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম জগলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহান্মাদ জাকির হোসেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,শরীফ খান,এছাড়াও বক্তব্য দেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেল্লাল, হোসেন অপু, জেলা বিএনপি নেতা খান মনির হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, ষাট গুম্বজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সদ্দার জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম,চিতলমারী বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সদ্দার নাসির উদ্দিন লনি, এডভোকেট সাজ্জাদ হোসেন ,স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধাশ্রমের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ সওকত আলী শহর,বেগ মামীম, সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহান্মাদ জাকির হোসেন স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে রকেট ফুটবল একাডেমির যাত্রা শুরু ঘোষণা করা হয়।
মাদকবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যকালে সিপিএ রফিকুল ইসলাম জগলুর আহ্বানে উপস্থিত সবাই দাঁড়িয়ে হাত উঁচু করে মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।

বক্তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কে,এম, বাদখালী মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ষাটগম্বুজ আদর্শ আলিম মাদরাসা, বায়তুস সারব এবং সরুই স্পোর্টিং ক্লাব।


ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি শিক্ষা, ক্রীড়া ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সিপিএ সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম জগলু বলেন

রকেট ফুটবল একাডেমির লক্ষ্য শুধু দক্ষ ফুটবলার তৈরি করা নয়; বরং খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ, নেতৃত্বগুণসম্পন্ন এবং মাদকমুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা।

এই মহৎ উদ্যোগ বাগেরহাটের ক্রীড়াঙ্গন ও যুবসমাজের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন


এই বিভাগের আরও খবর