বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

না ফেরার দেশে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার,

নিজস্ব প্রতিবেদক: / ৩১ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।”
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৪ জুন নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানিয়েছেন, সোমবার মরদেহ পারিবারিক বাসভবনে রাখা হবে। মঙ্গলবার (৩০ জুন) জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা মনোয়ার। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরবর্তীতে ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন। তবে প্রায় দুই বছর পর আবারও নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।”
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।”

চিত্রকলার পাশাপাশি শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘ কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গন একজন প্রজ্ঞাবান অভিভাবককে হারাল।#bL


এই বিভাগের আরও খবর