বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের,খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিলটনের সুস্থতা কামনা

বাগেরহাট প্রতিনিধি; / ৮০
আপডেট সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে,খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটনের সুস্থতা কামনা।

খুলনা থেকে প্রকাশিত, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন গুরুতর ভাবে অসুস্থ। তিনি সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

মিজানুর রহমান মিলটন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২০ সেপ্টেম্বর) তাঁকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে  চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার,( ২৩ সেপ্টেম্বর) বিকালে সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিলটন এর আশু সুস্থতা কামনা করে এক বিবৃতিতে দোয়া চেয়েছেন,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের  নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল,সহ-সভাপতি আজাদ রশিদী,এম. এ. ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল,দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, কবির হোসেন,  শেখ আসাদুর রহমান, এনামুল ইসলাম খান, মেহেদী হাসান রনিসহ অন্যান্য সদস্যরা।বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, তিনি যেন দ্রুত শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। একইসঙ্গে, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাগেরহাটবাসীসহ দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা চেয়েছেন।

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন গুরুতর ভাবে অসুস্থ।


এই বিভাগের আরও খবর