রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্দ একাদশের জয়

এম বাদল খন্দকার ব্রাহ্মণবাড়িয়া: / ৩৪
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভোলাচং ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে সেন্দ একাদশ ও ইউনাইটেড একাডেমি একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফল নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় সেন্দ একাদশ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩), সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া ও সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর; হানিফ অলি, সভাপতি, রামরাইল ইউপি বিএনপি; জহিরুল হক খোকন (ভিপি জহির), সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; হাফিজুর রহমান মোল্লা কচি, ১নং সদস্য ও সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সভাপতি, সরাইল উপজেলা বিএনপি; এ বি এম মমিনুল হক, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; আবু শামিম, মোহাম্মদ আরিফ (ভিপি শামিম), আহ্বায়ক, কৃষকদল ও সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং মাইনুল হোসেন চপলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মফিজুল কবীর মাহফুজ, মোহাম্মদ মানিক মেম্বার ও মোজাম্মেল হক খোকন, সভাপতি, জোশাহ্ ফুটবল খেলা পরিচালনা কমিটি ও ভোলাচং ফুটবল খেলা পরিচালনা কমিটির সংশ্লিষ্ট আয়োজকরা।


প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, যারা খেলাধুলার আয়োজন করেন, তারা শুধু খেলার আয়োজন করেন না; এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এ এলাকায় সহজেই মাদক প্রবেশ করতে পারে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের সব বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের খেলা উপভোগ করেন।


এই বিভাগের আরও খবর