রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

লাকসাম সাংবাদিক ইউনিয়ন সদস্য জাহিদ আনোয়ার শান্তর বাবার ইন্তেকাল

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: / ১৫
আপডেট সময়: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও লাকসাম টিভির বার্তা সম্পাদক সাংবাদিক জাহিদ আনোয়ার শান্তর বাবা মো. মোকলেছুর রহমান দুলাল (৫৩) ইন্তেকাল করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টায় এলাইস গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাত ৯টায় গুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তার পড়ে তাঁকে শুন্তি গ্রামে দাফন করা হবে।

মো. মোকলেছুর রহমান দুলালের মৃত্যুতে লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা ও দাফনে আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছে পরিবার।


এই বিভাগের আরও খবর