সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জ কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার পুরুষ দল চ্যাম্পিয়ন,নারী রানার্সআপ

মৌলভীবাজার প্রতিনিধি: / ১২
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬


প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা পুরুষ দল। ফাইনালে তারা সিলেট জেলা পুরুষ দলকে ৪১-৩০ পয়েন্টে পরাজিত করে। অপরদিকে, নারী বিভাগের ফাইনালে হবিগঞ্জ জেলা নারী দলের কাছে ২৭-১০ পয়েন্টে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে মৌলভীবাজার জেলা নারী দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মেন্দিবাগস্থ সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর গ্রাউন্ডে সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে একই ভেন্যুতে পুরুষ ও নারী বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে সিলেট আরআরএফ-এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসান নাহিদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মাদ শরীফুল ইসলাম, পিপিএমসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এই বিভাগের আরও খবর