বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে চোরাই অটোরিকসা বেচাকেনার সাথে জড়িত থাকার দায়ে আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি: / ১২
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত রিকসা চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৫টি চোরাই অটোরিকসা এবং ৬ লক্ষাধিক টাকার অটোরিকসার যন্ত্রাংশ ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই(নিরস্ত্র)/মো. আবুল তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের দেওয়ান মার্কেটের বাইক্কাবিল অটে গ্যারেজ থেকে রিপন মিয়া (১৯) ও সৈয়দ মুহিন আলী (৩৭) নামের দুজনকে আটক করে।
তাদের হেফাজত থেকে ৫ টি চোরাই অটোরিকসা সহ রিকসার বিভিন্ন যন্ত্রাংশ সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে অটোরিসা চুরি ও অভ্যাসগত ভাবে চোরাইকৃত অটোরিক্সা বেচাকেনা করে আসছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর