শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

রমজান ও ঈদুল ফিতরের ২০২৭ সালের সম্ভাব্য তারিখ জানা গেল

উত্তাল ডেস্ক: / ৯
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে দুই ক্ষেত্রেই চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে এই তারিখ জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান মাস শুরু হতে পারে। তবে ওই সময় নতুন চাঁদ দেখার ওপর রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে। “

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে। রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে মুসলিমরা রোজা রাখা শুরু করবেন।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করছে।#BL


এই বিভাগের আরও খবর