শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

আমরা পরিস্কার বলে দিচ্ছি,ভালোয় ভালো মেনে নেন,না হলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয়

বাগেরহাট প্রতিনিধি: / ৫
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬


বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মুলল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সাথে গাদ্দারী আমরা বরদাস করব না।
আমরা পরিস্কার বলে দিচ্ছি, ভালোয় ভালো মেনে নেন, না হলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয়।”শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “দেশের মানুষ প্রমান করেছে ২০২৪ সালে কোন গুলি, বন্ধুক, কামান দাগিয়ে তাদের দমানো যাবে না। এদেশের মানুষ মুক্তির রাজপথ দেখেছে। সবাই প্রস্তুত থাকুন নব্য ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য প্রয়োজনে বুকের রক্ত দেওয়ার ঘোষনা দেন বিরোধী দলীয় এই নেতা।”

পথসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।”

এদিকে লং মার্চ উপলক্ষে সকাল থেকেই খুলনা-মাওয়া মহাসড়কের মোল­াহাট সেতু থেকে রুপসার কুদির বটতলা পর্যন্ত ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভীড় ছিল। নওয়াপাড়া মোড় ও কাটাখালি মোড়ে জনতার ঢল নেমেছিল। কাটাখালির পথসভা শেষ পর্যন্ত ১১ দলীয় জোটের জনসভায় পরিনত হয়। এছাড়া নারী নেতাকর্মীর উপস্থিত ছিল চোখে পড়ার মত। মহাসড়কের পাশে নারী নেতাকর্মীরা দীর্ঘলাইন দিয়ে অপেক্ষা করছিলেন লংমার্চের গাড়ি বহরের। নওয়াপাড়া এলাকায় নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাদখোলা গাড়িতে দাড়িয়ে বক্তব্য দেন জামায়েতের আমীর ডা. শফিকুর রহমান।”জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের ম‚ল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ‚র্ণীতি, চাদাবাজীবন্ধসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ। এই লংমার্চ বিরোধী দলীয় নেতাকর্মীদের উজ্জিবিত করতে. দ্রব্যম‚ল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দ‚র্ণীতি, চাদাবাজীবন্ধে ভ‚মিকা রাখবে বলে দাবি ১১ দলীয় শীর্ষ নেতাদের। পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে যায় লংমার্চের গাড়ি বহর। ১১ দলীয় জোটের লংমার্চকে কেন্দ্র করে বাগেরহাটের কাটাখালী মোড় এলাকায় জোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা কাটাখালী ও মোড় এলাকায় এসে সমবেত হতে থাকেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট এলাকায় সড়কের দু’পাশে লংমার্চের গাড়ি বহরে অংশ নেওয়া নেতা কর্মীদের স্বাগত জানাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা কর্মীরা।#sm


এই বিভাগের আরও খবর