বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

মাদক ও চাঁদাবাজ চিরতরে নির্মূল করা হবে:ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার জাকির

মাসুম হাওলাদার: / ৩১৩ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬


লুটেরা, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিতে কোন জায়গা হবে না। জোর করে অবৈধভাবে দখল করা সরকারি খাল অবমুক্ত করা হবে। সুপেয় পানির জন্য এই ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে। আপনার একটি ভুলের কারণে এই দেশ জঙ্গিবাদের দিকে যেতে পারে। সুতরাং ভুল করলে চলবে না। আগামী ১২ ফেব্রæয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেল ডেমা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট -২ (সদর-কচুয়া) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এ কথা বলেন। এ জনসভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির। ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, নির্বাচিত হলে সর্ব প্রথমে ডেমা ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা মরহুম সজীব তরফদার হত্যার বিচার করা হবে। আর বিলে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে এবং কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদককে চিরতরে নির্মূল এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের নিরাপত্তা দেওয়া হবে। এই দেশ এই মাটি এখানেই আমার শিকড়, এই দেশে জন্মেছি আর এ দেশ এ অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই বলে ঘোষনা করেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।#az


এই বিভাগের আরও খবর