বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

যশোরে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মাসুম হাওলাদার: / ৪
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নড়াইলের নড়াগাতি থানার চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর।

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল (নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন মনিহার এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইল জেলার নড়াগাতি থানার চাঞ্চল্যকর নুর আরাফাতকে হত্যা মামলার পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম (৫০),পিতা- মৃত আশিক, সাং-বারান্দিপাড়া, আব্দু রশিদ সড়ক, সিটি কলেজ পাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- যশোরকে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে জানা যায়, নড়াইল জেলার নড়াগাতি থানার দেবদুন গ্রামস্থ নুর আরাফাতকে গত ০৫ অক্টোবর ২০২৬ তারিখে রাতে সৌর বিদ্যুৎ এর ব্যাটারি চুরিকে কেন্দ্রকরে এজাহারে উল্লখিত ৮নং আসামি ইব্রাহিম কাজী ভিকটিমের বাড়ি হতে দেবদুন পূর্ব পাড়াস্থ নামক স্থানে ডেকে নিয়ে যায় এবং পূর্বপরিকল্পিত ভাবে এজাহারে উল্লেখিত আসামি কবির মোল্যা, ফয়েজ মোল্যা, কেরামত মোল্যা, রহমত মোল্যা, বাবু মোল্যা, জিসান মোল্যা, আব্দুল্লাহ মোল্যা, ইব্রাহিম কাজি, এমদাদুল মোল্যা, আকিদুল মোল্যা, কাজল মোল্যা, ইমরান শেখ, মোঃ নজরুল ইসলাম ও রাজা মোল্যা মিলে ভিকটিমকে গুরুতর যখম করে এবং পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদেরও আঘাত করে। পরবর্তীতে পরিবারের লোকজন এবং স্থানীয় জনগনের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আরাফাতকে মৃত ঘোষণা করে।

এসআরবি-৬ জানান. পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর