বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বাগেরহাট সদর উপজেলা‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উপলক্ষে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রতিনিধি: / ২৯
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬


প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতার সিজন-২ উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।

প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী । এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যাপক প্রচার এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সোহেল পারভেজ,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা,মো:মফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,বাগেরহাট উপজেলা প্রসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদ হাসান,অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল, কার্য নির্বাহী সদস্য,আসাদুল রহমান,সাংবাদিক আবু তালেবসহ এতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


এই বিভাগের আরও খবর