মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাসুম হাওলাদার: / ১৩৯ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাগেরহাট শিল্প সাংস্কৃতি সংস্থা আয়োজনে, ১৩ই এপ্রিল সোমবার বিকালে শহরে এসি লাহা মিলনায়তন সংলগ্ন (বাউল চত্তর প্রাঙ্গনে) মহান স্বাধীনতা দিবস – ২০২৬ স্মরণে ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে।
লতিফ মাস্টার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ২০২৬ ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩৩ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়েছে।
উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন,আরো উপস্তিত ছিলেন শিল্প সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা ।
বিশিষ্ট সমাজসেবক, সিপিএ, সাবেক ছাত্রনেতা ও প্রতিষ্ঠাতা, লতিফ মাষ্টার ফাউন্ডেশন, মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন বাগেরহাট শিল্প ও সাংস্কৃতিক সংস্থার সকল কর্মকর্তা ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা, শিল্প ও সাংস্কৃতিক সংস্থার যারা তাঁদের মেধা, মনন, সময় ও শ্রম দিয়ে আজকের বর্ষবরণ ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছেন—তাঁদের প্রত্যেককে লতিফ মাস্টার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড.মোহাম্মদ ফরিদুল ইসলাম তিনি বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টা, অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে বাগেরহাটের সাংস্কৃতিক অঙ্গনের হারানো গৌরব ও ঐতিহ্য আবারও ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। বাগেরহাট জেলা শিল্প সাংস্কৃতি সংস্থা আহবায়ক মোঃ মারুফুজ্জামান বাপ্পির পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হযয়েছে।

লতিফ মাস্টার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও বাগেরহাট শিল্প সাংস্কৃতিক সংস্থা এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ২০২৬ ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩৩ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়েছে। ,


এই বিভাগের আরও খবর