বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর মোংলায় ২২ অক্টোবর আগমন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মাসুম হাওলাদার: / ২০
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রীর তারেক রহমান বাগেরহাট জেলার মোংলা, ২২ অক্টোবর  আগমন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২১ অক্টোবর) বাগেরহাট জেলার মোংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাগেরহাট জেলার মোংলা বন্দর এলাকায় শুভাগমন উপলক্ষে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার  মোঃ জামিরুল ইসলাম।

এসময় পুলিশ সুপার  মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে মোতায়েনকৃত সকল পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মোংলা আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ভিভিআইপি নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করতে হবে নিজ নিজ ডিউটি পয়েন্টে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে ট্রাফিক ব্যবস্থাপনা ও জনশৃঙ্খলা বজায় রাখতে হবে।

উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর