বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বাগেরহাট জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার

বাগেরহাট প্রতিনিধি: / ৪
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলার পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এবং বাগেরহাট জেলা পুলিশ সুপার  মোঃ জামিরুল ইসলাম ।

এসময় তাঁরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। বাগেরহাট জেলা 

পুলিশ সুপার  বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন, মোবাইল পেট্রোল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।


এই বিভাগের আরও খবর