মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাস্তায় ইজিবাইকচাপায় প্রান গেল স্কুলছাত্রীর

বাগেরহাট প্রতিনিধি। / ১০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬



বাগেরহাটের মোংলায় রাস্তা পার হতে গিয়ে বেপরোয়াগামী ইজিবাইকের চাপায় প্রান হারিয়েছে সানজিদা আক্তার শিমু (১১) একজন স্কুল ছাত্রী । মেংলা পৌরসভার ১ নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে এবং স্থানীয় সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা আসমা খানমসহ স্থানীয়রা জানান শিমু স্কুলে যাবে, এ জন্য ওর মা দোকান থেকে ডিম আনতে বলে, ডিম কেনার জন্য দোকানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামী ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে অবস্থা বেগতিক দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোংলা থানার নবাগত ওসি আতিকুর রহমান দুপুরের দিকে জানান, লাশ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#az


এই বিভাগের আরও খবর