শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে নৌকাসহ কীটনাশক ও শুঁটকি তৈরীর সরঞ্জা মজব্দ

শরণখোলা (বাগেরহাট): / ৪৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬


পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা অভিযান চালিয়ে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরীর চাটাই জব্দ করেছেন। এ সময় জেলেরা সুন্দরবনে পালিয়েযায়।
বনবিভাগসূত্রে জানাযায়, পূর্ব সুন্দরবনের চরা পুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিয়মিত টহলকালে সুন্দরবনের শিয়ালা এলাকার সাইডখালে তিনটি জেলে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখতে পেয়ে নৌকা আরোহী অজ্ঞাতপরিচয়ের জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়েযায়।পরে বনরক্ষীরা নৌকায় তল্লাশী করে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল ও শুঁটকি তৈরীর চাটাই এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
সুন্দরবনপূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জকর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা সুন্দরবনে বিষদস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করেদিয়েছে।অজ্ঞাত পরিচয়ের জেলেরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরে বনের মধ্যে মাছ শুঁটকি করার জন্য সরঞ্জাম নিয়ে অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশকরে। এমনিতে এখন সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষে ধাজ্ঞা জারী রয়েছে বলে এসি এফ জানিয়েছেন।##rk


এই বিভাগের আরও খবর