শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বাগেরহাটে ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনিরসহ ৪ জন,৪০১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: / ২৫৮
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬


বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির হোসেন ওরফে মনির শেখ এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার এর কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংএ বাগেরহাট জেলা  পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ সকল তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, মনির শেখ ওরফে মনি শেখ (৪৭),মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।
অভিযান কালে তাদের হেফাজত থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার হওয়া মনির শেখের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা রয়েছে এবং তার নামে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, গত সাত দিনে জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোট ৪০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।

#az


এই বিভাগের আরও খবর