শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে অবৈধভাবে বাজারজাত করণের ভোজ্য তেলসহ একটি লাইফবোট জব্দ

নিজস্ব প্রতিবেদক : / ২৬ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় ৩১০০ লিটার ভোজ্য তেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় ৩ জুলাই ২০২৬ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা তিনি জানান,

অভিযান চলাকালীন উক্ত এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাসকৃত প্রায় ৫ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১০০ লিটার ভোজ্য তেল (সয়াবিন) লাইফবোট হতে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ভোজ্য তেল ও লাইফবোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



এই বিভাগের আরও খবর