মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে খুলনা র‌্যাবের অভিযান১৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বাগেরহাট প্রতিনিধি: / ২০ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬



বাগেরহাটের রামপালে খুলনা র‌্যাব-৬ এর অভিযান ১৫ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার(২৫) নামের একজন মাদক বিক্রেতা আটক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরসহ আসামী ইব্রাহিম তালুকদার কে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়। এর আগে সোমবার রাতে রামপালের ফয়লা বাজার মোড় এলাকা থেকে ইব্রাহিম তালুকদার কে উক্ত গাঁজাসহ আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ জানান, গোপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় ফয়লা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে একটি মাহেন্দ্র গাড়ীতে করে আসা গাজার চালানসহ ইব্রাহিম তালুকদার কে হাতে-নাতে আটক করে থানায় সোপর্দ করে। আটক মাদক বিক্রেতা ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের মিলন তালুকদারের ছেলে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।#az


এই বিভাগের আরও খবর