শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১৩ আটক করেছে কোস্ট গার্ড

মাসুম হাওলাদার: / ৫২
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় আ9 ১৬ জুলাই) বৃহষ্পতিবার রাত ১২ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা মূল্যের ৭ টি ট্রলিং জাল ও ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৩ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর