বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বাগেরহাটে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: / ২৮
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬


বাগেরহাট শহরের রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে দেশীয় অস্ত্র ও ব্যানারসহ আটক করেছে পুলিশ।”মঙ্গলবার (২১ জুলাই) ভোরে বাগেরহাট পৌরসভাস্থ রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মঙ্গলবার ভোরে ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে হাতেনাতে আটক করে।”
তিনি আরও জানান, আটককৃতদের হেফাজত থেকে সরকারবিরোধী একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় এজাহারনামীয় তিন জনসহ অজ্ঞাতনামা ২৩ থেকে ২৫ জন আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#az


এই বিভাগের আরও খবর