সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে চোরাইকৃত মালামালসহ ১৬ জন আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ১০৮
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় গত( ২২ জুলাই) বুধবার রাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি লাইফ বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, ১ টি ওয়্যার সিলিং ও ২ টি গ্যাস সিলিন্ডারসহ ১৬ জন চোরাকারবারিকে আটক করা হয়। সুমন আল মুকিত লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন তিনি জানান,

জব্দকৃত মালামাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



এই বিভাগের আরও খবর