শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: / ১৭
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ ১০ পাচারকারী আটক।

শুক্রবার( ২৪ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় আজ ২৪ জুলাই ২০২৬ রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোট ও ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোট জব্দসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর