বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

১৪ হাজার ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: / ২৮
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, অভিযানের সময় একটি কক্ষ থেকে কালো ব্যাগে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, এর আগে পুলিশের ওপর হামলার একটি মামলাতেও তার নাম রয়েছে।

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এদিকে একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরও চারজনকে মাদক-সংশ্লিষ্ট অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।#BL


এই বিভাগের আরও খবর