শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কোস্ট গার্ডের অভিযারনে টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩২
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযান; টেকনাফে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গত (৫ আগস্ট) বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, ১ টি মোবাইল ও পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আজ (৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত ভ্যান গাড়িসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর