সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহবিক্রেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিদি: / ৫৪
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬



র‌্যাপিড একশন ব্যাটালিয়ান খুলনা র‌্যাব -৬ সদস্যরা বাগেরহাটে অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে । খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিন মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন খবর আসে র‌্যাবের কাছে। এ সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম কামালকে গ্রেফতার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। #az


এই বিভাগের আরও খবর