শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

আর্ত মানবতার সেবায় লতিমাস্টার ফাউন্ডেশন’আগামী ১৩ নভেম্বর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি: / ৪২
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সুস্থ মানুষ, সুন্দর সমাজ, সমৃদ্ধ বাংলাদেশ।

মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু, কান, নাক ও গলা মেডিকেল ক্যাম্প।এই মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু হবে ,বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠ, দরগাহ মোড়, চিকিৎসাসেবায়, ডা. এস.এম. জামালুর রহমান এফআরসিএস, কান, নাক ও গলা বিশেষজ্ঞ, যুক্তরাজ্য। শেখ আবদুল আলীম ফার্মাকোলজিস্ট, এমবিবিএস, সাবেক নির্বাহী (ফাইজার), যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ড. মোঃ ফরিদুল ইসলাম সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রতিষ্ঠাতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন,ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক। প্রফেসর ডা. শেখ এম. আবু জাফর সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর (জেনারেল অ্যান্ড ল্যাপ. সার্জারি), এভারকেয়ার হাসপাতাল, ঢাকা এবং প্রেসিডেন্ট—বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন। প্রফেসর ডা. রফিকুস সালেহীন উপাচার্য (ভিসি), খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা। ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন
পরিচালক (স্বাস্থ্য), খুলনা। সার্বিক সহযোগিতায় থাকবেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশন।
সিরিয়ালের জন্য যোগাযোগ- ০১৭৪০-৭১৯৯৮২- ০১৯৪৭-৬৮৯৬৮৭-আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।আপনার পরিচিতজন, আত্মীয়স্বজন ও এলাকার অসহায় এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষদের কাছে এই তথ্যটি পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো একজন অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে। সবার জন্য সুস্বাস্থ্য, সবার জন্য সেবা।


এই বিভাগের আরও খবর