সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শরণখোলায় রাস্তায় বাসের ধাক্কায় প্রান হারিয়েছেন ভ্যানযাত্রীর,আহত-৩

বাগেরহাট প্রতিনিধি: / ৮৮
আপডেট সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬



বাগেরহাটের শরণখোলা উপজেলার রাস্তায় বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামে একজন ভ্যানযাত্রী প্রান হারিয়েছেন। এ সময় ভ্যানচালকসহ আরো ৩ জন আহত হয়েছেন। বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকালে এ সড়ক দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, রবিবার সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা ব্যাটারী চালিত ভ্যানরিক্সাকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালকসহ ৪ জন যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু হানিফ ব্যাপারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।#az


এই বিভাগের আরও খবর