রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: / ২৬
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

গত ১৫ আগস্ট শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২ টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনা বশত একজন ক্রু নদীতে পড়ে যায়।

এসময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল কর্তৃক ঘটনাটি পরিলক্ষিত হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর