বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

বাগেরহাটে ৭ কেজি গাজাসহমাদক বিক্রেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: / ২১
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬



বাগেরহাটের জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ কেজি গাজাসহ রিয়াজ শেখ(২৫) নামের একজন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। এবং মোরেলগঞ্জ উপজেলা সদরে মাদক বিরোধী পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মো. দেলোয়ার শেখ(৬২) ও গাজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫) আটক করা হয়েছে।


মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্ভুজ ইউনিয়নের ফুলবাড়ী বেইলী ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিয়াজ শেখ বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিন হলদি বুনিয়া এলাকার খাইরুল শেখের ছেলে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে বুধবার সকালে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার রাতে ৩ কেজি গাজাসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে। জব্দ করা গাজাসহ আসামী রিয়াজ কে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে মাদক বিরোধী পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি মো. দেলোয়ার শেখ(৬২) ও গাজা সেবনের অভিযোগে মো. কাইয়ুম শেখ (৩৫) আটক করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মাদক কারবারি মো. দেলোয়ার শেখ দৈবজ্ঞাহাটির নূরুল্লাপুর গ্রামের এবং গাজা সেবনকারী মো. কাইয়ুম শেখ মিত্রডাঙ্গা গ্রামের বাসিন্দা। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান,অভিযানে আটক গাঁজা সেবনকারী মো. কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা অর্থদÐ প্রদান করা হয়। অপরদিকে, আটক মাদক কারবারি মো. দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর