শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বাগেরহাটে নাগরিক ফোরামেরসঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি। / ৪৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬


স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা প্রশাসেনর সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সদরের কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যদের সমন্বয়ে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। আর এ সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি। বেসরকারী সংস্থা উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপ সভায় সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুনেছা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আকন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস.এম ইদ্রীস আলম, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,ফাতেমা প্রমুখ। সংলাপটি সার্বিকভাবে পরিচালনা করেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান।#


এই বিভাগের আরও খবর