শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

যশোর-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল ফুফু-ভাতিজার

উত্তাল ডেস্ক: / ২৯
আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের পাশে আটকে যায়। এ সময় বাসটি ফেলে চালক ও সহকারীরা পালিয়ে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।”নিহতরা হলেন- উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন আমজেদ গাজী ও আছিরন বিবি। এ সময় যশোর থেকে আসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশের ইঞ্জিনের পাশে আটকে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারীরা বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান

, আমজেদ গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত আছিরন বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে।#sm


এই বিভাগের আরও খবর