সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডেরমুল আসামী গ্রেফতার,রহস্য উৎঘাটন

বাগেরহাট প্রতিনিধি: / ৫৪
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬



বাগেরহাটের কচুয়া উপজেলায় মা ও ছেলে এবং নানীসহ ৩ জন কে হত্যার ঘটনায় জড়িত মুল ঘাতকসহ ৩ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম, একই এলাকার সুলতান শেখের ছেলে আসাদুল শেখ ও বারিক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার ওরফে বাবু। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম পর্যায়ক্রমে ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে হত্যার কারন এবং কিভাবে হত্যা করেছে তার স্বীকারোক্তি দিয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ড এবং আসামী গ্রেফতার বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার রবিবার দুপুরে প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, গত ২ আগষ্ট ২০২৬ রাত থেকে ৪ আগষ্ট ২০২৬ সময়ের মধ্যে কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের আহাদ , তার মা মনিরা বেগম ও তার নানী রাশিদা বেগম কে হাতুরী দিয়ে পিটিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ৫ আগষ্ট কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আর এ মামলার সুত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে এবং ১৩ আগষ্ট সন্দেহ জনকভাবে জাহিদুল কে গ্রেফতার করা হয়। এর পর তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে শনিবার(৫ সেপ্টেম্বর) বিকেলে আসাদুল ও আরিফুর রহমান বাবু কে তাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩ জন কে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ড বিষয়ে স্বীকারোক্তি দিয়ে বলে, আহাদের পরিবারের একজন নারীর সাথে জাহিদুলের পরকীয়া প্রেম নিয়ে জাহিদুলের স্ত্রীর সাথে বিরোধ হয়। আর এই বিরোধ কেন্দ্র করে জাহিদুল আসাদুল ও বাবু কে নিয়ে প্রথমে আহাদ কে হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করে এবং মনিরা বেগম ও রশিদা বেগম কে শ^াসরোধ করে হত্যা করে। পুলিশ সুপার বলেন, হত্যার রহস্য উদঘাটন, ২টি মোবাইল ফোনসহ আলমত উদ্ধার এবং ৩ হত্যাকারীকেই গ্রেফতার করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর