রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মাদক নিয়ন্ত্রণে পরিবার হলো প্রথম শিক্ষাঙ্গন:উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি

বাগেরহাট প্রতিনিধি: / ৮৪
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (৬ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সমাজ থেকে মাদক নির্মূল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও মিজ শাহনাজ পারভীন বিথী। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা কারও একার পক্ষে সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন বীথি আরো বলেন
 মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন,মাদক নিয়ন্ত্রণে পরিবার হলো প্রথম শিক্ষাঙ্গন, পরিবার যদি তার সন্তানদের প্রতি খেয়াল রাখে তবে মাদকাসক্তের হার আরো কমে আসবে’ জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী,

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ উপস্থিত ছিলেন, সৌজন্য সাক্ষাৎকালে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সহ-সভাপতি এম এ ওয়াদুদ, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান বাদল,ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন নির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান  উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর