রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সাতক্ষীরায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাসুম হাওলাদার: / ১১
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ২৪৬ বোতাল ফেয়ারড্রিল, ৮০ উইনকেরেক্স এবং ২১ বোতল এস্কাফসহ সর্বমোট ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন, মোঃ হান্নান শেখ (৪৭), পিতা- মৃত আসমান শেখ এবং , মোঃ কবির শেখ (৩০), পিতা-মোঃ কেরামত শেখ, উভয় সাং-নওয়াপাড়া, থানাঃ দেবহাটা, জেলাঃ সাতক্ষীরা।

উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবি এর চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর